এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

Date:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, ‘আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি।

আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’

সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে অন্তত ৯ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। 

Popular

More like this
Related

নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিট

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের...

গাজীপুরে ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

গাজীপুরের পূবাইল রেলস্টেশনে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি...

মনোনয়নপত্র বৈধ-অবৈধ, ২ ক্ষেত্রেই আপিল করা যাবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, যাদের মনোনয়ন বৈধ...

খেলাপি ঋণের কারণে ৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঋণখেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া...