একই হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

Date:

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একই হামলায় সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার সময় আহত হন তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ।

পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

একই হামলার ঘটনায় খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, খামেনির দীর্ঘ শাসনামল জুড়ে জনসমক্ষে খুব কমই দেখা যেত তার স্ত্রী মানসুরেহকে।

Popular

More like this
Related

নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে অধ্যাপক মুহাম্মদ...

নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে ৩ নারীর চুল কেটে গাছে বেঁধে মারধর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে...

দমে থাকছেন জাহিদ হাসান

গত বছর ঈদে ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায়...

দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত

দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য সীমিত সংখ্যক বিশেষ ফ্লাইট...