উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দু-এক দিনের মধ্যে: প্রেস সচিব

Date:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকারের মেয়াদকালেই উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হবে।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, আমি আবারও বলছি—একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদ বিবরণী জমা দিয়েছেন। এক–দুদিনের মধ্যেই এগুলো প্রকাশ করা হবে।

বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। এ ছাড়া আরও নয়জন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বিবরণী প্রকাশ করা হয়নি।

আগামীকাল অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক শেষ কার্যদিবস।

Popular

More like this
Related

পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

রমজান মাসজুড়ে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া...

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছেন...

শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান...

অনড় বাংলা একাডেমি, বইমেলা উদ্বোধন ২০ ফেব্রুয়ারি

বইমেলা নিয়ে ধোঁয়াশা কাটিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বাংলা...