ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যা: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

Date:

পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কর্মকর্তাকে তার বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে।

অভিযুক্ত হাসনুর রহমান নয়ন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা। তিনি উপজেলা পরিষদ ক্যাম্পাসের সরকারি কোয়ার্টারে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ওই কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। গতকাল হঠাৎ কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি ও কাঁদতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। স্থানীয়রা পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করে আনলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিলেন। কিন্তু সেগুলো যে মেরে ফেলা হবে, তা ভাবিনি। এ ঘটনার জন্য আমি লজ্জিত ও দুঃখিত।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, মা কুকুরটির চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব নেপালে, সূচি ঘোষণা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা...

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশের সব মসজিদে...

জয়-মেহেদীর ঝড়ো ব্যাটিংয়ের পর আমির জামালের তোপ

তিনে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেন...

বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন...