ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

Date:

পাবনার ঈশ্বরদীতে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ (২৬) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলেন ইমরান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

Popular

More like this
Related

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত...

লিভারপুলকে সহজেই হারালো পিএসজি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে সহজ...

দম সিনেমাটি আসলেই অন্যরকম হয়েছে: ডলি জহুর

বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী ডলি জহুর। জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা,...

শেষের পথে ইরান যুদ্ধ, তবে কয়েক সপ্তাহ চলবে বিধ্বংসী হামলা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...