ঈদে মুক্তি পাওয়া ৮ সিনেমার মধ্যে সবচেয়ে বেশি হলে কোনটি

Date:

কোরবানির ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব। এবারও এর ব্যতিক্রম হয়নি। দেশের ১৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা—রকস্টার, রইদ, মালিক, বনলতা সেন, মাসুদ রানা, অফিসার, তছনছ ও পিনিক।

এর মধ্যে কয়েকটি সিনেমা সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। কিছু সিনেমা চলছে শুধু মাল্টিপ্লেক্সে। এসবের মধ্যে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’।

শীর্ষে ‘রকস্টার’

শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে শীর্ষে অবস্থান করছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে সর্বোচ্চ ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

‘মালিক’

ঈদে দ্বিতীয় সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। এটি পরিচালনা করেছেন সাঈফ চন্দন। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ৩২টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

‘রইদ’

মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এটি মাল্টিপ্লেক্সের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘হাওয়া’খ্যাত এই নির্মাতার নতুন কাজ বলে সিনেমাটি ঘিরে দর্শকের বাড়তি কৌতূহল রয়েছে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে এর গল্প। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

‘বনলতা সেন’

সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। এটি মাল্টিপ্লেক্সের ৮টি প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাস্তবতা ও রূপকের মিশেলে তৈরি এ সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে আছেন খায়রুল বাশার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, ময়মুনা মম, শরিফ সিরাজসহ অনেকেই।

‘মাসুদ রানা’

সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি মাল্টিপ্লেক্সের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

‘পিনিক’

শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। সিনেমাটি দেশের তিনটি মাল্টিপ্লেক্সে চলছে।

‘তছনছ’

বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমাটিও ঈদে ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন ববি হক, মুন্না খানসহ অনেকে।

‘অফিসার’

এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও ডি এ তায়েব। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। ঈদে ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Popular

More like this
Related

ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু, নতুন বছরে সুখ-শান্তির প্রত্যাশা

কাপ্তাই হ্রদের শান্ত জলে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায়...

তেল-গ্যাস নিতে অসংখ্য খালি ট্যাংকার যুক্তরাষ্ট্রে আসছে: ট্রাম্প

তেল ও গ্যাস বোঝাই করতে বিপুল সংখ্যক খালি ট্যাংকার...

যেভাবে তথ্য সুরক্ষিত করেও ব্যাংকিং কাজ সহজ করবে এআই

এআই থেকে সবচেয়ে বেশি লাভবান হবে কারা? এন্টারপ্রাইজ আর...

মেসি ২০, এমবাপে ১৯: কে হবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা?

ফুটবল বিশ্বকাপ কি এক অবিস্মরণীয় ইতিহাসের চূড়ায় দাঁড়িয়ে? ২০২৬...