ঈদে বিউটির ৩ নতুন মিউজিক ভিডিও

Date:

আসন্ন ঈদ উপলক্ষে ক্লোজআপ ওয়ান তারকা বিউটির গাওয়া তিনটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে। এর মধ্যে একটি দেশাত্মবোধক ও দুটি ফোক ঘরানার গান।

সংগীতশিল্পী বিউটি স্টেজ শোয়ের পাশাপাশি ঈদকে কেন্দ্র করে বেশ ব্যস্ত সময় পার করছেন।

ঈদ উপলক্ষে তার গাওয়া তিনটি নতুন গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে বিউটি বলেন, ‘বেশ কয়েকটি নতুন গান করেছি। ঈদে তিনটি গানের মিউজিক ভিডিও আসছে। একটি দেশের গান, অন্য দুটি ফোক ঘরানার। তিনটি গানই খুব যত্ন নিয়ে গেয়েছি, দরদ দিয়ে করেছি।’

এই তিনটি মিউজিক ভিডিও ছাড়াও একাধিক টেলিভিশন চ্যানেলের জন্য গান করেছেন তিনি। সেসব গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান এই শিল্পী। বলেন, ‘প্রত্যেক ঈদে একাধিক টিভি চ্যানেলের জন্য গান করি। এবারও এই ধারা অব্যাহত থাকছে।’

ঈদের সময় একাধিক নতুন গান প্রকাশের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ঈদ আমাদের বড় একটি উৎসব। ঈদকে ঘিরে নাটক-সিনেমার মতো গানও মুক্তি পায়।’

‘সব শিল্পীরই কম-বেশি গান প্রকাশ পায়। এই সময় মানুষের কয়েকটি দিন ছুটি থাকে। মানুষ উৎসবমুখর থাকে। সেজন্যই ঈদের সময় একাধিক গান প্রকাশ করা,’ যোগ করেন তিনি।

ভক্তদের উদ্দেশে বিউটি বলেন, ‘আমার ভক্তরা সবসময়ই ভালোবাসা দিয়ে আসছেন। তারা যে ধরণের গান শুনেন, সেইরকম গানই করেছি। আমার বিশ্বাস তাদের ভালো লাগবে।’

ঈদুল আজহার জন্যও নতুন গান প্রস্তুত করছেন বিউটি। এমনকি ঈদুল ফিতরের পরে বাংলা নববর্ষ উপলক্ষেও নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার।

এ বিষয়ে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে পরপর কয়েকটি বড় উৎসব। বছরজুড়েই গান করি। কাজেই সবগুলো উৎসবে আমার গান থাকবে।’

এবারের ঈদের ছুটিতে ঢাকার বাইরে থাকার পরিকল্পনা রয়েছে বিউটির। তার বাবার বাড়ি চুয়াডাঙা ও শ্বশুরবাড়ি যশোর।

তিনি বলেন, ‘ইচ্ছে আছে ঈদের ছুটিতে যশোর ও চুয়াডাঙায় কিছুদিন থাকব। চেষ্টা করি বছরের যে কোনো একটি ঈদে আপনজনদের সঙ্গে সময় কাটাতে।’

স্টেজ শো নিয়েও বছরজুড়ে ব্যস্ত থাকেন এই শিল্পী। ঈদের পর তার একাধিক স্টেজ শো রয়েছে। বিউটি বলেন, ‘স্টেজ শো মানেই গান নিয়ে শ্রোতাদের কাছাকাছি যাওয়া।’

Popular

More like this
Related

(প্রথম পর্ব) বিশ্বকাপের গোল নিয়ে যত বিস্ময়: ১১ সেকেন্ডের ঝড় থেকে ১৩ গোলের মহাকাব্য

১৯৩০ থেকে ২০২২— ফিফা বিশ্বকাপের ২২টি আসরের ৯৬৪টি ম্যাচে...

যুদ্ধে আমরা জিতে গেছি, স্টারমার এখন যোগ দিতে চাইছেন: ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,...

বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১০

লেবাননের রাজধানী বৈরুতের রামাদা হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন...

হামজার দ্রুত প্রত্যাবর্তন: স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে...