ঈদে ‘ঘর আছে ফেরা নেই’

Date:

ঈদের দিন ‘চ্যানেল আই’য়ের পর্দায় আসছে ভিন্নধর্মী আয়োজন ‘ঘর আছে ফেরা নেই’।

ইফাতারা ইরার পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন সকাল ৮টায় এবং পুনঃপ্রচার হবে রাত সাড়ে ১২টায়।

‘ঘর আছে ফেরা নেই’ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ছয়টি পেশার— রিকশাচালক, দারোয়ান, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, সংবাদ প্রযোজক ও ট্রাফিক পুলিশ—মানুষের ঈদের দিনের গল্প।

পেশাগত দায়বদ্ধতার কারণে এই মানুষগুলোর ঈদের দিনটি সড়ক, হাসপাতাল বা অন্য কর্মক্ষেত্রে কাটে। পরিবারের জন্য তাদের অনুভূতি ও দায়িত্বের প্রতি অদম্য নিষ্ঠার চিত্র উঠে আসবে এই আয়োজনে।

ইফাতারা ইরা বলেন, ‘প্রতি বছর বাড়ি যাওয়ার সময় ভাবতাম, আমি তো যাচ্ছি কিন্তু সবাই কি পারছে? কিংবা সবাই চলে গেলে কাজগুলো কীভাবে সম্পন্ন হবে? তখন থেকে চিন্তা করতাম তাদের নিয়ে কাজ করার।’

তিনি বলেন, ‘এই ছয় পেশার মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম। আনন্দও পেয়েছি। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অনেক কষ্ট করেছে। অনুষ্ঠানটি সবার ভালো লাগবে আশা করি।’

Popular

More like this
Related

বুমরাহ’র বেতন কমছে ২ কোটি রুপি, ক্ষতিপূরণের কথা ভাবছে বিসিসিআই

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদল আসায় বার্ষিক বেতন...

বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ উৎসাহ দিলো চীনা বিশ্ববিদ্যালয়

চীনের একটি বিশ্ববিদ্যালয় বসন্তকালীন ছুটিতে শিক্ষার্থীদের ‘ফুল উপভোগ করো,...

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির পর এবার গোয়েন্দা প্রধান...

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা, জ্বালানি তেলের দাম বাড়ল ৫ শতাংশ

ইরানে পারস্য অঞ্চলের অন্যতম প্রধান গ্যাসক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...