ঈদে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির

Date:

‘ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।

তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন। ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল।’

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

‘এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে’ মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি এটিই।’

‘অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদ যাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?’ প্রশ্ন রাখেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই এই সমস্ত দায় বহন করতে হবে।’

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

লেবাননের আজিজা আহমাদ এবার ঈদের জন্য বিশেষ কিছুই ভাবেননি।...

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কয়েক জেলায় ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার...

কালবৈশাখীর ৪০ ঘণ্টা পরও ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক গ্রাম বিদ্যুৎহীন

কালবৈশাখী ও শিলাবৃষ্টির ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি...

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজাদহোসেন...