ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Date:

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ শুরু হয়।  

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া এতে মন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করেন।

ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ঈদগাহ ময়দানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কর্তৃপক্ষ প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ জন নারীর জন্য বিশেষ ব্যবস্থা ছিল।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, নির্ধারিত স্থান ও ওজুখানার ব্যবস্থা করা হয়েছিল। ভিআইপিদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। পুরো আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জরুরি মেডিকেল টিমও নিয়োজিত ছিল।

Popular

More like this
Related

​৪ ওভার বল না করতে পারলে গ্রিনের ২ কোটি রুপি কেটে রাখতে বললেন অশ্বিন

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে...

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টা সময়...

​আইপিএলের এই আসরই ধোনির শেষ, বললেন প্রাক্তন সতীর্থ

​আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা যেন থামছেই...

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

কুমিল্লায় একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায়...