ঈদের জন্য সালমার ১৪ গান, মুক্তি পাবে কয়টা

Date:

ঈদ উৎসবকে ঘিরে গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী সালমা। এবারের ঈদের জন্য মোট ১৪ গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তার।

এরমধ্যে একক ও দ্বৈত কণ্ঠের গান রয়েছে। তবে, শেষ পর্যন্ত কতগুলো গান মুক্তি পাবে, সেটা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

সালমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঈদের জন্য অনেকগুলো গান করেছি। তারমধ্যে কয়টা এখন মুক্তি পাবে সেটা বলতে পারছি না।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার একটু ঠান্ডা লাগায় বেশ কয়েকটি গানে কণ্ঠ দিতে পারিনি। তবে ঈদে অন্তত পাঁচটা নতুন গান মুক্তি পাবে বলে আশা করছি।’

বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে সালমা বলেন, ‘বিয়ে নিয়ে আমার মধ্যে এখন কোনো ভাবনা নেই। আমার এখনকার ব্যস্ততা শুধু গান নিয়ে। সুরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাধা থাকতে চাই। এভাবেই চলুক…।’

সর্বশেষ সালমার প্রকাশিত গানের মধ্যে রয়েছে ‘এমন ভালোবাসা চাই না’, ‘দিল দিওয়ানা’, ‘মায়ার জাদু করলা’ ইত্যাদি।

Popular

More like this
Related

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন প্রযুক্তি...

ওয়াসা এমডি হলেন সাবেক সচিব আমিনুল ইসলাম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য...

মিরপুরের উইকেটে এবার পেসারদের সুবিধা দেখছেন শাহীন

প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে শাহীন শাহ আফ্রিদি বললেন, ‘এটা হবে...

ইরানে ঝরছে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ইরানের তেল স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট ‘কালো বৃষ্টি’...