ঈদের ছুটি বাড়বে কি না, সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

Date:

আগামী ঈদুল ফিতরে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে এমনটাই নির্ধারিত আছে সরকারি ক্যালেন্ডারে।

এর পরই ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। এর মাঝে দুদিন ২৪ ও ২৫ মার্চ ছুটি ঘোষণা করা হলে টানা ১০ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ২৮ মার্চ শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হলে ছুটি হতে পারে ৯ দিন।

গত বছর ঈদের সময় অন্য বছরের চেয়ে ছুটি বেশি থাকায় ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। বিষয়টি সরকারের নীতিনির্ধারণী মহলে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

চলতি বছরের সরকার নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ—ঈদুল ফিতরের আগের দুই ও পরের দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

সড়ক পরিবহন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) ছুটির বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। 

নতুন করে এ দুদিন ছুটি দিলে ২৬ মার্চ (বৃহস্পতিবার), এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভা বৈঠকে।

Popular

More like this
Related

হরমুজ প্রণালি বন্ধ: ইরান

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধের...

ফাগুয়ায় পূর্ণ বোনাস ও বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরির দাবি চা শ্রমিকদের

চা শ্রমিকদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফাগুয়া (লাল পূজা)...

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

নামে-ভারে ও শক্তিতে চীনের থেকে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে...

দোল পূর্ণিমা আজ

দেশজুড়ে প্রার্থনা, ধর্মীয় আচার ও রঙ খেলার মধ্য দিয়ে...