ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি, ২ বন্দুকধারী নিহত

Date:

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন বন্দুকধারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করে।

এর আগে ইস্তাম্বুলের গভর্নর হতাহতের তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

তিনি জানান, এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য সামান্য আহতও হয়েছেন।

সিএনএন তূর্কে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নর বলেন, ‘আমাদের পুলিশ বাহিনীর ওপর হামলা হয়েছে। একজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও দুজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে তুরস্কের স্থানীয় গণমাধ্যম টিআরটিও জানিয়েছিল, তিন হামলাকারীর মধ্যে দুজন নিহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোথাও তিনজন নিহতের কথাও বলা হয়েছে, যদিও এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

Popular

More like this
Related

শিশুদের জন্য আর কোনো দেশ নেই

রামিসার বাবার একটি কথা বারবার মাথার ভেতর ঘুরছে। তিনি...

কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে: জামায়াত এমপি মিলন

রাজধানীর অন্যতম বৃহত্তম পাইকারি বাজার কারওয়ান বাজারে দৈনিক প্রায়...

রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রক্রিয়া শুরু...

বক্স অফিসের শীর্ষে ‘মাইকেল’

কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেয়েই...