ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে একটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লাকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে পদায়ন করা হয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে খুলনার দৌলতপুর থানা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। 

Popular

More like this
Related

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা...

নারী অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম খুঁজে পায়নি বিসিবি

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করে...

একই রাতে খ্রিস্টানদের ২ স্থাপনায় ককটেল হামলা

রাজধানীতে খ্রিস্টানদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও একটি স্কুল প্রাঙ্গণে...

তেলের দাম কারসাজি: এস আলমকে ৪২ কোটি ৮৪ লাখ টাকা জরিমানা

২০২২ সালে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের দাম বাড়ানো,...