ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে

Date:

ইসলামী ঐক্যজোটের দুই অংশের বিরোধের জেরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ থেকে দলটির একাংশকে বের করে দেওয়া হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের চার কমিশনার ও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপ শুরুর কয়েক মিনিট আগে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলে প্রবেশ করে। তখন হলরুমে আগে থেকেই উপস্থিত ছিলেন দলটির অপর অংশের প্রধান মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

সম্মেলন কক্ষে ঢুকেই সাখাওয়াত হোসেন রাজি অপর অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিলো। ২০২৪ সালসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।’

এরপর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র দেখতে চান।

সাখাওয়াত হোসেন রাজি তার আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখাতে সক্ষম হলেও হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশ শুধু মোবাইলে থাকা কপি দেখান এবং জানান, হার্ডকপি বাসায় ভুলে রেখেছেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘হার্ডকপি না থাকলে আপনারা চলে যান।’ অনেকবার অনুরোধ করা সত্ত্বেও ইসি এই সিদ্ধান্তে অনড় থাকে। ফলে হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে বের হয়ে যেতে হয়। পরে রাজির নেতৃত্বাধীন অংশ সংলাপে অংশ নেয়।

ঘটনার পর বের হয়ে যাওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে। অথচ অথচ নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধন রয়েছে।’

Popular

More like this
Related

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

গোলকধাঁধায় মিডল অর্ডার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান যখন ক্রিজে আসেন তখন...

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে...

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।বার্তা...