ইসির ওয়েবসাইটে প্রকাশ হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

Date:

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’।

আজ বুধবার ইসির ওয়েবসাইটে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে এনসিপির প্রতীক প্রকাশ করা হয়। 

ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। 

এর আগে, গত ৯ নভেম্বর এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি। 

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া নতুন ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারের অনুরোধ জানান।

Popular

More like this
Related

অনিশ্চিত ভবিষ্যৎ ছাপিয়ে লেভানদোভস্কির ভাবনায় শুধুই সাফল্যের লক্ষ্য

রবার্ত লেভানদোভস্কি ও বার্সেলোনার মধ্যকার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে।...

ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন...

বিফলে রানার হ্যাটট্রিক, শেষ বলের রোমাঞ্চে মিরাজদের জয়

২৭ বলে দরকার ২৭ রান, হাতে ৭ উইকেট। সিলেট...

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব

বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ...