ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

Date:

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট করার পর এবার দেশটির তেলের ডিপোগুলোকে লক্ষ্য করে তীব্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এতে ইরানের বিধ্বস্ত ডিপোগুলো থেকে তেল ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যাচ্ছে।

আল জাজিরা আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ডিপো থেকে ছড়িয়ে পড়া তেল তেহরানের কিছু পয়-নিষ্কাশন ব্যবস্থায় প্রবেশ করেছে, যার ফলে সড়কের পাশ দিয়ে ‘আগুনের নদী’ বয়ে যেতে দেখা গেছে।

Spill of oil in the sewage system has created a flowing burning river in parts of #Tehran after oil depots were bombed earlier tonight, setting the streets in the Iranian capital on fire. pic.twitter.com/tHIFE6Z5EW

— Living in Tehran (LiT) (@LivinginTehran) March 8, 2026

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘লিভিং ইন তেহরান’ নামের একটি সংস্কৃতি ও শিল্পবিষয়ক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, শহরের একটি সড়কের পাশ দিয়ে আগুন জ্বলছে।

এর আগে ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ তিনটি এলাকায় জ্বালানি তেলের ডিপো ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Popular

More like this
Related

অপারেশন থিয়েটারে শিশুকে মারধর, অভিযুক্ত কর্মচারী বরখাস্ত

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি)...

তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রামে, সংকটের উদ্বেগ কাটার আশা

মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চলতি সপ্তাহে এলএনজি,...

সংগ্রামের ভিন্ন মানচিত্রে ফিলিস্তিন থেকে বাংলার নারী

ক্যালেন্ডারের পাতায় আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের ঝলমলে শহরগুলোতে যখন...

জেন্ডার ইস্যুতে জেন-জির স্ববিরোধিতা

জেন-জিদেরকে সবচেয়ে প্রগতিশীল প্রজন্ম হিসেবে ধরা হয়। তারা ডিজিটাল...