ইরানে নিহত বেড়ে হাজার ছাড়াল

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৫ জনে পৌঁছেছে।

দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুরের বরাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, হামলায় নিহতের সংখ্যা ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

হোসেইন কেরমানপুর বলেন, ‘হামলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৯৪৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই হাজার ১৮৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

গত শনিবার ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান।

 

Popular

More like this
Related

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ বাংলাদেশের

ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারাতে...

নেপাল কি রাজা চায়?

‘রাজা আও, দেশ বাঁচাও’—এমন আওয়াজ শোনা গেছে খোদ কাঠমান্ডুর...

ইরানে পরমাণু কর্মসূচিতে হামলার ফল উল্টো হতে পারে

ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে তার...

ইরান বিশ্বকাপে না খেললে কী হবে?

চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলায় ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে...