ইরানে আজ সবচেয়ে তীব্র হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Date:

ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

আজ মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

বার্তাসংস্থা এএফপি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 
হেগসেথ বলেন, ‘আজ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে।’ 
হামলায় সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ ও বোমারু বিমান ব্যবহার করা হবে বলে জানান তিনি। 

হেগসেথ আরও বলেন, ‘যুদ্ধ কতদিন চলবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা যুদ্ধের শুরু, মাঝামাঝি নাকি শেষ— এ বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়।’

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি।

হেগসেথ অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চারগুলো স্কুল ও হাসপাতালসহ বেসামরিক এলাকায় স্থাপন করছে, যাতে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়।

ইরানের হামলার মাত্রা কমে এসেছে দাবি করে হেগসেথ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ইরান তার সক্ষমতার তুলনায় সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

সংবাদ সম্মেলনে হেগসেথের সঙ্গে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘এই অভিযানের একটি প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের নৌবাহিনী ধ্বংস করা।’

তিনি আরও বলেন, ‘মাইন ব্যবহার করে ইরান যাতে সমুদ্রপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী।’

Popular

More like this
Related

যুদ্ধের তীব্রতা কমলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

ইরান যুদ্ধের তীব্রতা কমলে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা...

সিটির মুখোমুখি হওয়ার আগে আরবেলোয়ার হুঙ্কার, ‘আমরা রিয়াল মাদ্রিদ’

চোটের কারণে তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে...

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয়...

মধুপুরে জমি উদ্ধারের নামে গারো পরিবারের ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে সমাধান

টাঙ্গাইলের মধুপুরে জমি উদ্ধার অভিযানের নামে একটি গারো পরিবারের...