ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফিকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সাময়িকভাবে দেশ পরিচালনা করবে।

অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি ছাড়া আরও দুই সদস্য রয়েছেন। 

তারা হলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজিই।

যত দ্রুত সম্ভব স্থায়ীভাবে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ। 

আলিরেজা আরাফি ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। বর্তমানে তিনি গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য এবং বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইরানের সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন তিনি। 

এছাড়া ইরানের কুম শহরের জুমার নামাজের ইমাম ও খতিবের দায়িত্বও পালন করেন আলিরেজা আরাফি। 

Popular

More like this
Related

হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ডাক্তারদের তিরস্কার

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী...

এক ঢুস, এক লাল কার্ড, এক অসমাপ্ত কিংবদন্তি

প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে যেমন একজন সর্বজয়ী নায়ক থাকেন, থাকে...

ইরানকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান জানিয়ে দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান কোথায় অবস্থান করছে, সেই...

প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে স্থবিরতা কাটছে না। ক্লাব...