ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪, আহত ১১২

Date:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন।

আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিসর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস ও তুরস্কের নাগরিক রয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। 

এ পর্যন্ত আমিরাতের দিকে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এক হাজার ৪২২টি ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর মধ্যে ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, এক হাজার ৩৪২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমিরাত। পাশাপাশি ধ্বংস করা হয়েছে আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও।

Popular

More like this
Related

লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি: যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সামনে এসেছে নতুন দুটি উদ্বেগজনক...

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক...

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর...

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন প্রযুক্তি...