ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত: আইএলএনএ

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন।

আজ রোববার ইরানের আধা-সরকারি ইরানি লেবার নিউজ এজেন্সির (আইএলএনএ) বরাতে এ তথ্য জানায় ডেইলি সাবাহ। আইএলএনএ মূলত ইরানের শ্রমিক সংগঠন, কর্মসংস্থান, সামাজিক বিষয় ও শ্রম অধিকার–সংক্রান্ত খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় নিহত মাহমুদ আহমেদিনেজাদ। এ হামলায় তার দেহরক্ষীও নিহত হন।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আট বছরের শাসনামলে শুরুতে আহমেদিনেজাদ শাসক শিয়া ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি পার্লামেন্টের কট্টরপন্থি ও রক্ষণশীলদের পূর্ণ সমর্থন পান। কিন্তু মেয়াদের শেষ দিকে তার নীতি ও সিদ্ধান্ত নিয়ে সংশয় বাড়তে থাকে। বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দেশের ওপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে। এর প্রভাব পড়ে ইরানের অর্থনীতিতে।

আহমাদিনেজাদ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে তাদের নীতির কঠোর সমালোচক ছিলেন। তার প্রেসিডেন্ট থাকার সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক হুমকির জেরে ইরান আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরে হয়ে পড়ে।

তবে মেয়াদের শেষদিকে তার সমর্থকেরা ধীরে ধীরে সরে যেতে থাকেন। কট্টরপন্থিরাও তাকে বিতর্কিত ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন।
 

Popular

More like this
Related

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত...

ইরানে হামলার মাঝে রাফা সীমান্ত বন্ধ, ভোগান্তিতে গাজাবাসী

ইরানে সম্মিলিত ভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই...

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি-ফাইনালে ভারত

কলকাতার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস লড়াইয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে...

তেহরানকে নির্বিচার হামলা বন্ধের আহ্বান জানাল বার্লিন

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরানকে অবিলম্বে ‘নির্বিচার হামলা’ বন্ধের...