ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান পুতিনের

Date:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষে মস্কোর নীতিগত অবস্থান তিনি পুনর্ব্যক্ত করেছেন।

এ সময় পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। বিশেষ করে ইরানে মানবিক সহায়তা দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিন জানায়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আবারও গভীর সমবেদনা প্রকাশ করেছেন পুতিন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, তেহরানে সহায়তা পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেছে ক্রেমলিন।

Popular

More like this
Related

লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি: যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সামনে এসেছে নতুন দুটি উদ্বেগজনক...

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর...

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন প্রযুক্তি...

ওয়াসা এমডি হলেন সাবেক সচিব আমিনুল ইসলাম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য...