ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮

Date:

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

*MDA Spokesperson:* Update to the recent missile barrage fired at Israel: 

*Initial report only!!!* from the Beit Shemesh region, MDA EMTs and paramedics are treating a number of casualties, including a girl in serious condition. Updates to follow pic.twitter.com/s4vJBGhIqD

— Magen David Adom (@Mdais) March 1, 2026

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল ও চিকিৎসক দল নিয়ে একটি হেলিকপ্টার আহতদের সরিয়ে নিতে ঘটনাস্থলে কাজ করছে।

Popular

More like this
Related

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত...

ইরানে হামলার মাঝে রাফা সীমান্ত বন্ধ, ভোগান্তিতে গাজাবাসী

ইরানে সম্মিলিত ভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই...

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি-ফাইনালে ভারত

কলকাতার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস লড়াইয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে...

তেহরানকে নির্বিচার হামলা বন্ধের আহ্বান জানাল বার্লিন

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরানকে অবিলম্বে ‘নির্বিচার হামলা’ বন্ধের...