ইনফ্লুয়েন্সার থেকে বিগ বস মারাঠি বিজয়ী, কে এই তানভি কোলতে

Date:

মডেল ও অভিনেত্রী তানভি কোলতে ‘বিগ বস মারাঠি’ সিজন-৬ এর বিজয়ী হয়েছেন। গতকাল ফাইনালে রাকেশ বাপাতকে হারিয়ে ট্রফি জিতেছেন। ট্রফির পাশাপাশি তানভি ১৫ লাখ রুপি পুরস্কারও পাচ্ছেন তানভি।

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তানভি কোলতে একজন মারাঠি টিভি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

তিনি ভারতের রত্নাগিরি এলাকার সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে তার পথচলা। পড়ালেখায় ভালো করার পাশাপাশি তার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তাই উচ্চশিক্ষা শেষে মডেলিং ও অভিনয়ে মন দেন।

শুরুর দিকে বিজ্ঞাপন ও ছোটখাটো টিভি চরিত্রে কাজ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকায় দ্রুত জনপ্রিয়তা পান। বিশেষ করে স্পষ্টভাষী স্বভাব তাকে জনপ্রিয় করে তোলে। আর সেখান থেকেই বিগ বস মারাঠিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়।

পুরো শোতে সাহসী ও সরাসরি কথা বলার জন্য দর্শকদের মন জয় করেন। কোনো কিছু না লুকিয়ে স্পষ্টভাবে বলার কারণে তাকে ‘ঢাক্কড় গার্ল’ বলা হতো। বিভিন্ন টাস্কে ভালো পারফরম্যান্সের জন্য তিনি ‘টাস্ক কুইন’ উপাধিও পান।

তবে পুরো যাত্রায় তাকে নিয়ে কিছু বিতর্কও ছিল। রাকেশ বাপাত ও ভিশাল কোটিয়ানের সঙ্গে তার তর্ক ও ঝামেলা হয়।

অনেক প্রতিযোগী তাকে প্রভাব বিস্তারকারী বা বেশি আগ্রাসী বলেও অভিযোগ করেন। তবে এসব বিতর্ক তাকে বেশি আলোচনায় এনে জনপ্রিয় করেছিল।

 

Popular

More like this
Related

ভক্তদের ক্ষোভ সত্ত্বেও বিশ্বকাপের টিকিটের চড়া মূল্যের পক্ষে ইনফান্তিনোর সাফাই

বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে ফুটবলপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে...

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল...

নম্বরহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর জেরার মুখে কারারক্ষী

​কিশোরগঞ্জে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্বালানি তেল নেওয়ার সারি উপেক্ষা...

জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ...