ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

Date:

রাজধানীর শাহবাগ এলাকায় খেলনা পিস্তলসহ আরাফাত জামান নামে এক যুবককে আটক করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আজ সোমবার রাতে শাহবাগে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে তাকে আটক করা হয়। দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনিরুজ্জামান।

তিনি বলেন, এক যুবককে থানায় নিয়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তার কাছ থেকে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটি খেলনা পিস্তল।

ওসি মোনিরুজ্জামান আরও বলেন, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে।

Popular

More like this
Related

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ‘হঠাৎ’ গণঅভ্যুত্থানে হামলার মামলা

২০২৪ সালের জুলাইয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে...

হাদি হত্যা: ৩০ দিনের মধ্যে বিচার না হলে আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের 

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচার...

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে...

নিস্তব্ধ ‘ফিরোজা’

ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের যে বাসাটিতে জিয়াউর রহমান...