ইতালিতে ১২ টন কিটক্যাট চকলেট চুরি

Date:

ইউরোপে পরিবহনের সময় কিটক্যাট চকলেটের একটি বড় চালান চুরি হয়েছে। এতে ইস্টার উৎসবের আগে গ্রাহকদের জন্য ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২৬ মার্চ প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার ট্রাক থেকে চুরি হয়ে যায় বলে জানা গেছে, যার মোট ওজন প্রায় ১২ টন।

কিটক্যাটের মূল কোম্পানি নেসলে জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহকারীদের নিয়ে বিষয়টি তদন্ত করছে।

প্রতিবেদনে বলা হয়, চুরি হওয়া ট্রাকটি ইতালির একটি কারখানা থেকে পোল্যান্ডে যাচ্ছিল। কিন্তু পথে এই চুরির ঘটনা ঘটে। এখনপর্যন্ত ট্রাক বা চকলেটগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনার পর কোম্পানি মজা করে তাদের বিখ্যাত স্লোগান ব্যবহার করে বলেছে, আমরা সবসময় মানুষকে কিটক্যাটের সঙ্গে একটু বিরতি নিতে বলি, কিন্তু চোরেরা কথাটা খুব সিরিয়াসভাবে নিয়ে ১২ টনের বেশি চকলেট নিয়ে ‘বিরতি’ নিয়েছে!

এই চকলেটগুলো ছিল কিটক্যাটের নতুন ফর্মুলা ওয়ান (এফ১) থিমের সিরিজ। এই চকলেটগুলো রেসিং কারের মতো আকারে তৈরি করা হয়েছিল।

নেসলে জানিয়েছে, এই চুরি হওয়া পণ্যগুলো অবৈধ বাজারে বিক্রি হতে পারে। তবে প্রতিটি চকলেটে থাকা ব্যাচ কোডের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো শনাক্ত করতে পারবে।

Popular

More like this
Related

‘আমার ছেলে সাক্ষাৎ মরণ দেখে ফিরছে’

দুবাই থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৮...

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা...

একাত্তরের দায় ও জামায়াতের ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি

ইতিহাসের ভয়াবহ অপরাধের মুখোমুখি দাঁড়িয়ে রাষ্ট্র বা নেতৃত্ব কীভাবে...

মুক্তি পেল ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্র ২’

প্রথম সিজনের  সাফল্যের পর আবারও দর্শকদের কাছে এলো আইস্ক্রিন...