ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

Date:

বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি পত্রে সই করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ।

আধুনিক মাল্টি–রোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র সই হয়।

আইএসপিআর জানায়, আগ্রহপত্র সই হওয়ায় যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল।

Popular

More like this
Related

প্রধান শিক্ষক ছাড়াই চলছে নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনীর ১০৪৯ প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলায়...

আলকারাজের দাপুটে জয়, বিনা লড়াইয়ে শেষ আটে জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে রোববার পুরুষ ও নারী দুই বিভাগেই স্পষ্ট...

খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে চলছে: মেডিকেল বোর্ড

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা...

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন...