আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

Date:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে দ্য ডেইলি স্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Popular

More like this
Related

ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থা, কত দিন চলবে প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখন মূলত দুটি দৃশ্যের লড়াইয়ে পরিণত...

সাইফ-নাইমের ব্যাটে চড়ে বিসিএল ওয়ানডের শিরোপা জিতল সেন্ট্রাল জোন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের...

খামেনিকে হত্যা কেন হিতে বিপরীত হতে পারে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চার দিনের বিসিএলের পরিকল্পনা

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আগামী মে মাসে দুই ম্যাচের...