আশুলিয়ায় পারিবারিক বিরোধে আগুন, ছাত্রদল নেতাসহ ৪ জন দগ্ধ

Date:

সাভারের আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে একটি বাসায় আগুন লাগানোর ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ চারজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়ার ইসলামপুর এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে ।

দগ্ধ ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম (২৮) এবং বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬)।

অন্য দুজন হলেন সহোদর দুই ভাই রায়হান ও রাহাত। তাদের মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর দগ্ধ সাইফুল ইসলাম ও হাসিনুরকে রাত প্রায় ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সাইফুলের ভাই রানা জানান, বন্ধু রায়হান ও তার ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সেটি মীমাংসা করতে সাইফুল দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে যান। কথাকাটাকাটির এক পর্যায়ে রায়হান পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন বলে তিনি অভিযোগ করেন।

আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত চারজনই দগ্ধ হন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভান এবং আহতদের উদ্ধার করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাইফুল ইসলামের শরীরের প্রায় ৩০ শতাংশ এবং হাসিনুরের প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনই বর্তমানে চিকিৎসাধীন।

আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের ডিউটি অফিসার জুলহাস উদ্দিন জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে।

Popular

More like this
Related

খসড়া জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের দুটি খসড়াকে...

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...

অন্যের জামিননামা দেখিয়ে হত্যা মামলার আসামির পলায়ন: ৬ কারারক্ষী ও ডেপুটি জেলার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এক আসামির জামিননামা ব্যবহার করে...

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...