আর্জেন্টিনার দল ঘোষণা: চমক, প্রত্যাবর্তন ও বড় অনুপস্থিতি

Date:

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। দলটি তাই হঠাৎ করেই বাতিল হওয়া ফিনালিসিমার পর দ্রুত নতুন প্রতিপক্ষ ঠিক করে ফেলেছে তারা। ৩১ মার্চ গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে রয়েছে চমক, প্রত্যাবর্তন এবং কিছু বড় অনুপস্থিতি।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনোস আইরেসের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোমবোনেরাতে, যা বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের জন্য শেষ মহড়া।

দল ঘোষণার সবচেয়ে বড় চমক দুই নতুন মুখ তমাস পালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। আর্জেন্টিনা লিগে খেলা এই দুই ফুটবলার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। বিশেষ করে পালাসিওসকে নিয়ে কোচিং স্টাফ অনেকদিন ধরেই নজর রাখছিল। এস্তুদিয়ান্তেসে যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পেয়ে নিজের পারফরম্যান্স দিয়ে অবশেষে জায়গা করে নিয়েছেন তিনি।

দলে ফিরেছেন মার্কোস আকুনা, যিনি আগের প্রীতি ম্যাচে ছিলেন না। তবে ইনজুরির কারণে বড় ধাক্কা খেয়েছে দল। বাইরে আছেন জিওভান্নি লো সেলসো, লিসেন্দ্রো মার্তিনেজ এবং লাউতারো মার্তিনেজ, যারা স্কালোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য।

দল নির্বাচনে কৌশলগত সিদ্ধান্তও স্পষ্ট। তরুণদের প্রতিযোগিতায় নিকো পাজ ও জিয়ানলুকা প্রেসিয়ান্নি জায়গা পেয়েছেন, যেখানে পেছনে পড়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গার্নাচো। একইভাবে হোসে ম্যানুয়েল লোপেজ কোচিং স্টাফের পছন্দে এগিয়ে গেছেন হোয়াকিন প্যানিচেল্লির চেয়ে।

এছাড়া ভ্যালেন্তিন বার্কো, ম্যাক্সিমো পেরেওনে ও মার্কোস সেনেসির মতো ফুটবলারদের ওপরও নজর রাখছেন স্কালোনি।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার:
মার্কোস আকুনা, লিওনার্দো বালেরদি, নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, তমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার:
রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, ম্যাক্সিমো পেরোনে, এজেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি।

আক্রমণভাগ:
থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি, জিউলিয়ানো সিমিওনে। 
 

Popular

More like this
Related

৩ দিনে ৩ তারকার সঙ্গে ঈদ স্পেশাল ‘রাতাড্ডা’

ঈদে তিন দিনব্যাপী তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ...

‘বিশ্বাস ভেঙেছে ইরান, পাল্টা হামলার অধিকার রাখে সৌদি আরব’

ইরান যদি এখনই প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ না...

শহীদ মিনারে রাকিবুল হত্যার রহস্য উদঘাটন, খুলনা থেকা আনা হয় কিলার

কেন্দ্রীয় শহীদ মিনারে টিকটকের কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামের হত্যারহস্য...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত যে শীর্ষ নেতাদের হারাল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে...