আরেক দফা পিছিয়ে গেল এসএ গেমসের ১৪তম আসর

Date:

ফের পিছিয়ে গেল দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর। নতুন সূচিতে আগামী বছরের মার্চে পাকিস্তানে নয়দিনব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসএ গেমসের এই আসরটি মূলত ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দফা পিছিয়ে আট বছরের ব্যবধানে এটি আয়োজিত হতে যাচ্ছে। সবশেষ এসএ গেমস হয়েছিল ২০১৯ সালে নেপালে।

গত সোমবার উজবেকিস্তানের তাশখন্দ শহরে অনুষ্ঠিত হয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ৪৬তম সাধারণ পরিষদের সভা। পাশাপাশি এসএ গেমস আয়োজন উপলক্ষে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিলেরও (এসএওসি) একটি সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, এসএ গেমস আগামী ২০২৭ সালের ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাকিস্তানে আয়োজিত হবে।

এছাড়া, গত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত এসএওসির নির্বাহী কমিটির সভায় এসএ গেমসের জন্য যেসব ডিসিপ্লিন ও ইভেন্ট নির্ধারণ করা হয়েছিল, সেগুলোই এবারের গেমসে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা— অর্থাৎ দক্ষিণ এশিয়ার সকল জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

Popular

More like this
Related

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগলিক অখণ্ডতা...

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি...

দুপুরে হাদির জানাজা, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার...

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান

অধিনায়ক সালমান আগা ও উসমান খানের আগ্রাসী ব্যাটিংয়ে মিলল...