আমিরাতে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

Date:

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

আজ বুধবার এই তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। 

আরব আমিরাতের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে। 

ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি খামারে এসে পড়লে ওই বাংলাদেশি শ্রমিক নিহত হন। 

এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম এজেন্সি জানিয়েছে, ঘটনাটি আল রিফা এলাকায় ঘটেছে এবং কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার শুরুর পর এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে মোট ১২ জনের প্রাণহানি হয়েছে। 

নিহতদের বেশিরভাগই ধ্বংসাবশেষের আঘাতে মারা গেছেন। 

মৃতদের মধ্যে আমিরাতের সশস্ত্র বাহিনীর দুই সদস্য ও এক চুক্তিভিত্তিক সেনাও আছেন। ওই চুক্তিভিত্তিক সেনা মরক্কোর নাগরিক।   

ইসরায়েল-আমেরিকার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি ও সেনা মোতায়েন আছে, সেগুলোর বিরুদ্ধে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। 

এসব হামলায় কাতার, আরব আমিরাত ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে হতাহতের খবর পাওয়া গেছে।

Popular

More like this
Related

লেজ কুকুরকে নাড়াচ্ছে, মধ্যপ্রাচ্যে হামলা প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল...

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের...

ক্ষমা চেয়ে গাত্তুসো বললেন, ‘হজম করা অত্যন্ত কঠিন’

টানা তৃতীয়বারের মতো ইতালি বিশ্বকাপে যেতে না পারায় হতাশ,...

১৬ হলুদ ও ৪ লাল কার্ডের তাণ্ডব: কালজয়ী ‘ব্যাটল অব নুরেমবার্গ’

ফুটবলকে বলা হয় ‘দ্য বিউটিফুল গেম’। কিন্তু ২০০৬ সালের...