আবারও বার্সার রাডারে সিলভা

Date:

প্রায় প্রতি ট্রান্সফার উইন্ডো এলেই যেন নতুন করে জেগে ওঠে এক পুরোনো গুঞ্জন, বার্সেলোনায় যাচ্ছেন বের্নার্দো সিলভা! নিয়মিত আলোচনায় থাকলেও সেই বহুল প্রত্যাশিত চুক্তি আর আলোর মুখ দেখেনি। এবারও পরিস্থিতি ভিন্ন নয়। আবারও জোরালো হয়েছে বার্সা-সিলভা জোটের সম্ভাবনা।

বর্তমানে ম্যানচেস্টার সিটির সঙ্গে সিলভার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, ইংলিশ ক্লাবটিতে নিজের অধ্যায়ের ইতি টানবেন। ফ্রি এজেন্ট হিসেবে নতুন গন্তব্য বেছে নেওয়ার ক্ষেত্রে তার দৃষ্টি এখন লা লিগার দিকে, আর সেই তালিকার শীর্ষেই রয়েছে বার্সেলোনা।

ইংল্যান্ড ও ইতালির একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যমের দাবি, ক্যারিয়ারের শেষ অধ্যায়টা তিনি স্পেনেই কাটাতে চান। বিশেষ করে বার্সার জার্সি গায়ে খেলাই তার প্রধান লক্ষ্য। এই ট্রান্সফার সম্ভাবনাকে আরও জোরালো করেছে তার এজেন্ট হোর্হে মেন্ডেস, যার বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

যদিও এখনো পর্যন্ত সিলভা নিজে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব আসার অপেক্ষায় আছেন তিনি, যার মধ্যে সৌদি আরবের লাভজনক অফারও রয়েছে। তবে ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তার তথ্য অনুযায়ী, অর্থের চেয়ে স্পোর্টিং চ্যালেঞ্জকে প্রাধান্য দিয়ে বার্সেলোনাকেই অগ্রাধিকার দিচ্ছেন এই মিডফিল্ডার।

উল্লেখ্য, অতীতেও একাধিকবার বার্সার সঙ্গে তার নাম জড়িয়েছিল। কিন্তু তখন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বহাল থাকায় তার উচ্চ ট্রান্সফার ফি বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে সম্ভাবনাময় সেই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

অন্যদিকে, বার্সেলোনা এই সম্ভাবনা সম্পর্কে অবগত থাকলেও এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কারণ, তাদের মিডফিল্ড ইতোমধ্যেই তারকায় ঠাসা এবং তরুণ প্রতিভায় সমৃদ্ধ। ফলে সিলভাকে দলে ভেড়ানোর আগে ক্লাবটি কৌশলগত দিকগুলো গভীরভাবে বিবেচনা করতে চায়।
 

Popular

More like this
Related

‎লালমনিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৮

লালমনিরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অন্তত আটজন আহত...

কুড়িগ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের ঘটনায় ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন...

আজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি...

‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন...