‘আনন্দমেলা’র উপস্থাপনায় আফরান নিশো

Date:

ঈদ উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিটিভি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। ঈদের দিন রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

অনুষ্ঠানে খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা হাজির হবেন ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানটি নতুনভাবে নিয়ে। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গানটি পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী এবং শাওন।

অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেছেন বর্ষীয়ান শিল্পী ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়া ‘কৃষ্ণচূড়া’ শিরোনামের একটি নতুন গান নিয়ে হাজির হবেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ন্যান্‌সি ও ইমরান।আনন্দমেলা

এবারের আনন্দমেলায় ‘রূপনগরের রাজকন্যা’ সেজে নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানের সঙ্গে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। পুরো নাচের পর্বটি পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এ ছাড়া অনুষ্ঠানের নানা পর্বে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান, খায়রুল বাশার, কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, আবু হেনা রনি, ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া।

এবারের ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

Popular

More like this
Related

ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আলাদা বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে ইসলামাবাদে মূল আলোচনা শুরুর আগেই প্রধানমন্ত্রী...

ঢাকার জলাবদ্ধতা: প্রযুক্তি যেভাবে বদলে দিতে পারে পরিস্থিতি

প্রতি বছর বর্ষা এলে ঢাকা শহরটা বিশাল নদীতে পরিণত...

সমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআইর মাধ্যমে ছবি তৈরির...

হালান্ডকে বোতলবন্দী করতে চায় ব্রাজিল

রোববার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হচ্ছে...