আদালতের নির্দেশনা থাকা ইটভাটায় অভিযান নয়: পরিবেশ অধিদপ্তর

Date:

সাভারের যেসব ইটভাটার পক্ষে আদালতের নির্দেশনা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হবে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন্নাহার।

আজ বুধবার সাভারের আমিনবাজার এলাকায় ইটভাটা মালিক ও শ্রমিকদের মহাসড়ক অবরোধের পর মালিক সমিতির সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে।

বৈঠক শেষে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, ‘সাভারকে ডি-গ্রেডেড এয়ারশেড ঘোষণা করায় সব ধরনের দূষণকারী কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইটভাটাগুলোই সবচেয়ে বেশি দূষণ করছে। এ কারণেই অভিযান চলছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে অভিযান চালাতে হবে। তবে যেসব ইটভাটার পক্ষে আদালতের কোনো নির্দেশনা আছে, সেখানে আমরা অভিযান পরিচালনা করছি না এবং করবও না। মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।’

সাভার উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ডেইলি স্টারকে বলেন, ‘হঠাৎ করে ডি-গ্রেডেড এয়ারশেড ঘোষণা করায় তারা বিপাকে পড়েছেন।’

তিনি বলেন, ‘ইটভাটায় আগাম টাকা দিয়ে শ্রমিক নিয়োগ, মাটি–কয়লা কেনা, ব্যাংক ঋণসহ প্রতিটি ভাটায় ৮–৯ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অন্তত ছয় মাস সময় দিলে আমরা বিনিয়োগ তোলার সুযোগ পেতাম।’

তিনি আরও জানান, বৈঠকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, যেসব ইটভাটার পক্ষে উচ্চ আদালতের রিট বা আইনজীবীর মতামত রয়েছে, সেসব ভাটায় আপাতত অভিযান হবে না।

Popular

More like this
Related

ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

বেইজিং সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, শিগগিরই...

তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিই, এখন আমরা চ্যাম্পিয়ন: মেসি

লিওনেল মেসির সমৃদ্ধ সাফল্যের ঝুলিতে যুক্ত হলো নতুন অর্জন।...

‘অর্থবহ মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন কবি সুফিয়া কামাল’

কবি সুফিয়া কামালের মেয়ে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)...

বুনো হাতির জন্মহার নিয়ন্ত্রণে গর্ভনিরোধক ব্যবহার করছে থাইল্যান্ড

ক্রমবর্ধমান হাতিসংখ্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টায় থাইল্যান্ডে প্রথমবারের বুনো হাতিদের গর্ভনিরোধক...