আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

Date:

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন ডেইলি স্টারকে বলেন, ‘আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।’

Popular

More like this
Related

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কয়েকশ বছর পুরোনো একটি মাজার ভাঙচুরের...

মনোনয়ন নিয়ে বিএনপির ক্ষোভ, রেলপথে আগুনে ৬ ঘণ্টা ধরে ট্রেন বন্ধ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে রেলপথ...

তারেক ও জাইমার ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত কাল: ইসি সচিব             

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা...

এই সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, 'এই...