আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

Date:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার ভোরে উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়।

অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার আবুল কাশেমের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

অভিযানের বিষয়ে বিকেলে যৌথবাহিনীর এক ব্রিফিংয়ে লে. কর্নেল যোবায়ের আলম বলেন, ১৪০ জন সেনা ও ১০ জন পুলিশ সদস্য এতে অংশ নেন।

অভিযানে কালাপাহাড়িয়ার খালিয়ার চরের মো. জাকির (৩০), একই এলাকার মো. জনি (১৯), মো. স্বপন (৪০), আব্দুল মতিন (৪৫) ও রিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে (৫১)।

গত বছর গণঅভ্যুত্থান চলাকালে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন, পিস্তলের ১০ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয় বলে জানান তিনি।

একইসঙ্গে ৮টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় ধারাল অস্ত্র, চাইনিজ কুড়াল, ইলেকট্রিক শটগান ও মাদক জব্দ করা হয়েছে। 

সংবাদিকদের তিনি বলেন, কালাপাহাড়িয়া এলাকাটি নদীবেষ্টিত হওয়ায় ভৌগলিকভাবে বিচ্ছিন্ন। অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অপরাধীদের আশ্রয়স্থল শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ নেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

Popular

More like this
Related

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব...

সনদ ছাড়া চিকিৎসা: ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

খালি চোখে মনে হয় এটি চিকিৎসকের চেম্বার। রোগীরা লাইনে...

মাদারীপুরে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩, সড়কে বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই...

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের...