আট দিনে ২ কোটি পার: ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে উচ্ছ্বাস

Date:

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন তুমুল আলোচনায়। এর প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসেও। মুক্তির আট দিনেই সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা। এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

সিনেমাটির প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সাফল্যের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘একজন প্রযোজক যখন সিনেমায় টাকা লগ্নি করেন, তখন স্বাভাবিকভাবেই তারা চান টাকাটা উঠে আসুক। এতে নতুন কাজ করার সাহস ও আগ্রহ জন্মায়। “বনলতা এক্সপ্রেস”-এর ক্ষেত্রে সেই আশার আলো দেখা যাচ্ছে। আমি নিজে কয়েকবার হলে গিয়েছি, দর্শকদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করেছে।’banalata

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘আট দিনে দুই কোটির বেশি টাকা টিকিট বিক্রি হওয়া অনেক আনন্দের খবর। এই সিনেমার একজন শিল্পী হিসেবে আমি গর্বিত। আমার মনে হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমার যে জোয়ার শুরু হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। প্রযোজকদের টাকা উঠে এলে তারা নতুন নতুন সিনেমা বানাতে সাহস পাবেন। আমার বিশ্বাস, আগামী দিনগুলোতেও দর্শক এভাবেই সিনেমাটির পাশে থাকবেন।’

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে জাকিয়া বারী মমকে। তিনি মনে করেন, ভালো গল্পের প্রতি দর্শকদের তৃষ্ণা সব সময়ই থাকে। মম বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের গল্পের একটা আলাদা দর্শক রয়েছে। পরিচালক তানিম নূর তার মুন্সিয়ানা দেখিয়েছেন, আর আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শকরা ভালো গল্পের পাশে আছেন, এটাই আমাদের চলচ্চিত্রের জন্য সবচেয়ে ইতিবাচক দিক।’

অভিনেতা ফারুক আহমেদ বলেন, ‘গল্পটা দারুণ ছিল, সেই সঙ্গে তানিম নূরও অত্যন্ত মেধার সঙ্গে সিনেমাটি বানিয়েছেন। একঝাঁক প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এতে। সব মিলিয়ে দর্শক একটি পরিপূর্ণ সিনেমা পাচ্ছেন বলেই আগ্রহ নিয়ে হলে আসছেন।’

সাফল্যের এই আনন্দ ছুঁয়ে গেছে অভিনেতা ইন্তেখাব দিনারকেও। তিনি বলেন, ‘“বনলতা এক্সপ্রেস”-এর সাফল্য আমাকে আনন্দিত করেছে। আবারও প্রমাণ হলো যে দর্শকরা ভালো সিনেমার পাশে আগেও ছিলেন, এখনো আছেন।’

Popular

More like this
Related

বকেয়া পরিশোধ না করায় আইপিএল সম্প্রচারে টি-স্পোর্টসের সঙ্গে চুক্তি বাতিল করল জিওস্টার

পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের চ্যানেল টি-স্পোর্টস-এর সঙ্গে...

মধ্যপ্রাচ্যে খাদ্য রপ্তানিতে যুদ্ধের ধাক্কা, কমছে ক্রয় আদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য ও...

পিএসএলে বল টেম্পারিংয়ের অভিযোগ, ফেঁসে যাচ্ছেন ফখর জামান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল...

ইতালিতে ১২ টন কিটক্যাট চকলেট চুরি

ইউরোপে পরিবহনের সময় কিটক্যাট চকলেটের একটি বড় চালান চুরি...