আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

Date:

সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর ছবিটি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিকোলাস মাদুরোকে ওঠানো হচ্ছে।

ছবিতে দেখা যায়, চোখ বাঁধা হাতে হ্যান্ডকাফ অবস্থায় নিকোলাস মাদুরো দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পানির বোতল।

মার্কিন হামলার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তারা নিরাপদ স্থানে পালানোর আগেই অভিজাত মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে।

আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারকাসে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

তিনি ফক্স নিউজকে বলেন, ‘মার্কিন সেনারা স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ নিয়েছিল। কিন্তু মাদুরো লুকানোর আগেই তাকে ধরে ফেলে।’

‘তিনি (নিরাপদ কক্ষ) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু ঢুকতে পারেনি। আমরা প্রস্তুত ছিলাম। তিনি সেখানে পৌঁছাতে পারেনি,’ বলেন ট্রাম্প।

Popular

More like this
Related

‘ঠিক কাজ’ না করলে ভেনেজুয়েলার নতুন নেতাকে ‘বড় মূল্য’ চুকাতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে...

হেডের অতিমানবীয় সেঞ্চুরি, ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আগেভাগে থামিয়ে ৪০ রানের লিড...

আমিনবাজার ও আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে...

সেন্সরে আটকে আছে বিজয়ের সিনেমা, কাটছে না জটিলতা

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন ও সম্ভাব্য শেষ...