আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

Date:

আগাম কোনো নোটিশ ছাড়াই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার থেকে আদালত চলাকালীন আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাসে আইনজীবী ছাড়া সাংবাদিকসহ অন্যান্যদের প্রবেশে বাধা দিচ্ছেন সুপ্রিম কোর্টের কর্মচারীরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে এই বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে শিগগিরই একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হবে।’

নোটিশ জারি হলে বাধার কারণ স্পষ্ট হবে বলেও জানান তিনি।

তবে এই সিদ্ধান্ত শুধু আপিল বিভাগেই প্রযোজ্য হবে, নাকি পুরো সুপ্রিম কোর্টে কার্যকর হবে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তার প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

Popular

More like this
Related

জামায়াত-এনসিপি আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে

জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে জামায়াতে ইসলামীর...

পাবনার কারাবন্দি সংগীতশিল্পী আ. লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

পাবনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয়...

ইসিতে তৃতীয় দিনে আপিল শুনানি: প্রথম অধিবেশনে বৈধ ১৫, বাতিল ৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে...

অস্ত্রোপচারেও হুজাইফার মাথা থেকে গুলি বের করা যায়নি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি...