আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।

আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে।

আগামীকাল চলতি সপ্তাহের শেষ কর্মদিবস।

এর আগে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছিলেন সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার।

গত ৭ ডিসেম্বর একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন সিইসি।

তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য তাদের সব প্রস্তুতি যথাসময়ে এগোচ্ছে।

এবার নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

 

Popular

More like this
Related

লক্ষ্মীপুরে টকশোর শুটিংয়ে ইসলামী আন্দোলন-বিএনপি কর্মীদের হাতাহাতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী টকশোর শুটিংয়ে ইসলামী আন্দোলন ও বিএনপি...

জ্যোতি-মুশতারির ঝড়ে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

আগের ম্যাচ জিতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল। সুপার...

ওসমান হাদি মারা গেছেন

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

শেষ ষোলায় সরাসরি এলো কারা, আর প্লে-অফে কোন দল

চ্যাম্পিয়ন্স লিগ পর্ব শেষ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলায় সরাসরি...