আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

Date:

জুলাইয়ের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমায় মূল্যস্ফীতিতে এ নিম্নগতি এসেছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ।

আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ২ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। এতে পারিবারিক বাজেটের ওপর অব্যাহত চাপের মধ্যে ভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

তবে এ সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশ হওয়ায় সার্বিক মূল্যস্ফীতি হ্রাসের হার কিছুটা কমেছে। জুলাইয়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, মাসভিত্তিক হিসাবে আগস্টে সাধারণ মূল্যসূচক ২ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। খাদ্যপণ্যের ক্ষেত্রে এ বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৮৬ শতাংশ।

এতে দেখা যাচ্ছে, বার্ষিক মূল্যস্ফীতি সামান্য কমলেও ধারাবাহিকভাবে পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে খাদ্যপণ্যের দাম মাসভিত্তিতে তুলনামূলক বেশি বেড়েছে।

 

Popular

More like this
Related

বিশ্বকাপ ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় ও প্রীতমের কনসার্ট

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার আগে...

বাটলারের সেঞ্চুরি, ভারতকে হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

সাউদাম্পটনে পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতকে ৫৬ রানে হারিয়ে এই সংস্করণের...

যে কারণে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং

নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন।আজ বুধবার...

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন।...