আওয়ামী লীগ রাজনীতিতে অপ্রাসঙ্গিক, তাদের বক্তব্যে কিছু যায় আসে না: আসিফ মাহমুদ

Date:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাদের বক্তব্যে এখন আর কিছু যায় আসে না।’

আজ রোববার বিকেলে রংপুরে এনসিপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘দিল্লির কোনো দলের কথা এখন আর বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক বলে আমরা মনে করি না। যারা দিল্লির সঙ্গে আতাত করে বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদের বক্তব্যের কোনো গুরুত্ব নেই।’

‘সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ইতোমধ্যে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল একমত হয়েছে। এখন পর্যন্ত জনমতের হিসাবে ‘হ্যাঁ’ ভোটই অনেক এগিয়ে রয়েছে,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ ভোটে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট দেবে, সেই ম্যান্ডেটই রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়াকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই মুখপাত্র বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে আমরা আগেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছি, এখনও তুলছি। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আমরা মাঠপর্যায়ে নির্বাচন কমিশন ও সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হতে দেখছি। বিভিন্ন এলাকায় সংঘর্ষ হচ্ছে, একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় এবং কোনো ধরনের সেটেলমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের অপচেষ্টা চালানো হয়, তাহলে এগারো দলীয় জোট যেকোনো সময় যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে।’

Popular

More like this
Related

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা নিন্দনীয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ্য ডেইলি স্টার ও...

১৬ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে অন্তর্বর্তী সরকার যত দ্রুত...

নতুন এমপিদের শপথ কে পড়াবেন, ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা

স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই দায়িত্ব পালনে অক্ষম থাকায়...

শিল্পাঞ্চলের শ্রমিকদের ১০ ফেব্রুয়ারির ছুটি পরে সমন্বয় করা যাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের...