আইসিটিতে ২ নতুন প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

Date:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। একই দিনে পদত্যাগ করেছেন আরেকজন প্রসিকিউটর।

আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মারজিনা রাইহান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

দুজনই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মর্যাদা নিয়ে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ী মামলা পরিচালনার জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাইমুম রেজা তালুকদারকে।

Popular

More like this
Related

শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ...

ডিসি কোহিনুর মিয়ার চাকরি পুনর্বহাল

চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

এবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে...

মিরপুরে এবার ‘ভালো পিচের’ আশায় পাকিস্তান

গত বছর জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে...