আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপাল

Date:

আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপাল

আঁটসাঁট বল করার পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন দীপেন্দ্র সিং আইরি। রান তাড়ায় খেললেন বিস্ফোরক ইনিংস। তাঁর ঝলকে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপাল।

মুম্বাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭০ রান করে স্কটিশরা। ৪ বল বাকি থাকতেই সেই রান পেরিয়ে যায় নেপাল। দলকে জেতাতে মাত্র ২৩ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৫০ রান করেন আইরি।

১৭১ রানের লক্ষ্যে দুরন্ত শুরু করে নেপাল। কুশল ব্রুতেল ও আসিফ শেখের জুটিতে আসে ৭৪ রান। ব্রুতেল ৪৩ রান করে ফেরার পর আসিফ থামেন ৩৩ রানে। অধিনায়ক রোহিত পাউডেল থিতু হওয়ার আগেই ফিরলেও গুলশান ঝাকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন আইরি।

টস হারা স্কটল্যান্ডের শুরুটাও ছিল দারুণ। ওপেনিং জুটিতে ৮০ রান আনে তারা। তবে টপ অর্ডারের পর আর তেমন রান আসেনি। জর্জ মুনসি ২৭, মাইকেল জোনস ৪৫ বলে ৭১ ও ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৯ বলে করেন ২৫ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নেপালের সোমপাল কামি ২৫ রানে নেন ৩ উইকেট। নন্দন যাদব ৩৪ রানে ধরেন ২ শিকার।

 

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত...

স্মৃতিসৌধে শ্রদ্ধা, জিয়াউর রহমানের কবর জিয়ারতসহ প্রধানমন্ত্রীর যত কর্মসূচি কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল বুধবার...

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...