আইপিএলের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাচ্ছে না চেন্নাই

Date:

পায়ের পেশির চোটের (কাফ স্ট্রেইন) কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস (সিএসকে)। টুর্নামেন্টের উদ্বোধনী দিন শনিবার ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য জানিয়েছে।

সিএসকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ধোনি বর্তমানে তার চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। যার ফলে এবারের আইপিএলের প্রথম দুই সপ্তাহ তিনি সম্ভবত থাকছেন না। 

আগামী সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে চেন্নাই। মৌসুমের প্রথম দুই সপ্তাহে তারা পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।

ধোনি না থাকায় উইকেটকিপিং সামলাবেন রাজস্থান রয়্যালস ছেড়ে আসা তারকা সঞ্জু স্যামসন। অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংও করতে পারেন তিনি। 

রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বদলে এবার স্যামসনকে দলে ভেড়ায় চেন্নাই। টি-টোয়েন্টি বিশ্বকারে সেরা খেলোয়াড় হওয়া স্যামসন আছেন দুরন্ত ছন্দে। 

৪৪ পেরুনো ধোনি গত বছর ১৪টি ম্যাচেই খেলেছিলেন ধোনি। সাধারণত ব্যাটিং অর্ডারের একদম নিচের দিকে নেমে ১৩ ইনিংসে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে তিনি ১৯৬ রান করেছিলেন। এবার আইপিএল মনে করা হচ্ছিলো ধোনির শেষ মৌসুম। তবে চোটের ধাক্কার পর সমীকরণ কী দাঁড়ায় তা বলা এখনি কঠিন। 

২০২৫ সালে মাত্র চারটি জয় নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছিল চেন্নাই। এবার তারা ভাগ্য বদলাতে মরিয়া। তবে আসর শুরুর আগেই চোটের কারণে অস্ট্রেলীয় পেসার নাথান এলিসকে হারিয়েছে তারা। তার বদলে দলে এসেছেন স্পেন্সর জনসন। জনসনের সঙ্গে পেস আক্রমণে আরও থাকছেন ম্যাট হেনরি, খলিল আহমেদ ও মুকেশ চৌধুরীর মতো বোলাররা।

 

Popular

More like this
Related

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন...

ভারতের সঙ্গে ড্রয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

শুরুতে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশের তরুণরা। শক্তিশালী প্রতিপক্ষ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের একমাস: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কতটা এগিয়ে ইরান?

গত এক মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ...

হরমুজ প্রণালিকে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ উল্লেখ করে ‘দুঃখিত’ বললেন ট্রাম্প

হরমুজ প্রণালিকে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ হিসেবে উল্লেখ করে আবার...