আইজিপির বাড়িতে চুরি

Date:

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

গতকাল সোমবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির বাড়িতে এ ঘটনা ঘটে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আইজিপির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাগেরহাটে ঝড়-বৃষ্টি শুরু হয়। সেসময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল। এ সুযোগে চোর চক্র চারতলা বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে চোরের দল মিটার থেকে ফ্ল্যাট পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।

পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে। তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এক ভাঙারি দোকানিকে আটক করা হয়েছে।

এসপি হাছান চৌধুরী বলেন, এই চুরির সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে আমাদের একাধিক দল কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Popular

More like this
Related

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানির ‘মৃত্যুর দাবি’ নিয়ে যা জানা গেল

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি ‘নিহত’ হয়েছেন বলে...

কিউবা ‘দখলে নিতে চান’ ট্রাম্প

কঠোর তেল নিষেধাজ্ঞায় তীব্র বিদ্যুৎ সংকটে থাকা কিউবাকে ‘দখলে...

ঈদের ব্যস্ততা উপভোগ করছেন কর্ণিয়া

গানের জগতে দেড় দশক পার করেছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া।...

ফুটবলের গতি বেড়েছে, জাদু কি কমেছে? আনচেলত্তির প্রশ্ন

ফুটবল এখন আগের চেয়ে দ্রুত, শারীরিকভাবে আরও শক্তিশালী, প্রযুক্তিতে...