অ্যান্ড্রয়েড ১৭ ভার্সনে থাকছে যেসব নতুন ফিচার

Date:

সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সবচেয়ে নতুন ভার্সনটি রিলিজ করেছে গুগল। বরাবরের মতো এবারও থাকছে বেশ কিছু নতুন ফিচার। 

চলতি মাসের ১৬ তারিখ থেকে মূলত গুগলের বিভিন্ন ফোন মডেলে পাওয়া যাচ্ছে ‘অ্যান্ড্রয়েড ১৭’ এর আপডেট। 

গুগলের নিজস্ব পিক্সেল ৬ থেকে পিক্সেল ১০ পর্যন্ত হ্যান্ডসেটে ইতোমধ্যে এই আপডেট চলে এসেছে। 

পাশাপাশি, পিক্সেল ১০ প্রো ফোল্ড, পিক্সেল ফোল্ড ও পিক্সেল ট্যাবলেটেও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করা যাচ্ছে। 

How Google's new Pixel 10 phones compare to one another on paper | The Verge

তবে এখনো সব অঞ্চলে এই আপডেট পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

স্যামসাং, মটোরোলা ও শাওমি ফোনগুলোতেও আগামী মাসগুলোতে নতুন অ্যান্ড্রয়েড ভিত্তিক আপডেট আনা হবে বলে জানা গেছে। 

এই প্রতিবেদনে অ্যান্ড্রয়েড ১৭-এর কয়েকটি নতুন ফিচার তুলে ধরা হলো। 

আগে মূলত মেসেজিং অ্যাপেই বাবলস ব্যবহার করা হতো। এখন কিছু অ্যাপে এই সুবিধা আরও বিস্তৃত হচ্ছে, ফলে নির্দিষ্ট অ্যাপের কার্যক্রম বা কথোপকথন স্ক্রিনের ওপর ভাসমান ছোট বাবল আকারে রাখা যাবে।

ব্যবহারকারী সেই বাবল স্ক্রিনের যেকোনো জায়গায় সরিয়ে নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত খুলে বা বন্ধ করতে পারবেন। এতে একসঙ্গে একাধিক অ্যাপ বা কথোপকথনের মধ্যে সহজে কাজ করা যায়।

গুগলের দাবি, এই ধরনের মাল্টিটাস্কিং সুবিধা ম্যাপস, নোটস বা ভিডিও কনটেন্ট ব্যবহার করার সময় আরও সুবিধাজনক অভিজ্ঞতা দেবে।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও তৈরি আরও সহজ করতে ‘স্ক্রিন রিঅ্যাকশন’ নামে নতুন একটি টুল এনেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা একই সঙ্গে ফোনের স্ক্রিনে যা দেখা যাচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরায় নিজের প্রতিক্রিয়া—দুটিই রেকর্ড করতে পারবেন।

সহজভাবে বললে, কোনো ভিডিও দেখা, ওয়েবসাইট ব্রাউজ করা বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও মন্তব্য নিয়ে কথা বলার সময় ব্যবহারকারীর মুখ ও কণ্ঠস্বর স্ক্রিন রেকর্ডিংয়ের ওপরেই দেখা যাবে। এতে আলাদা অ্যাপ ব্যবহার, গ্রিন স্ক্রিন সেটআপ বা জটিল সম্পাদনার প্রয়োজন হবে না।

এক্সপ্লেইনার ভিডিও তৈরি সহজ করতে এই ফিচারটি আনা হয়েছে। গুগল জানিয়েছে, চলতি গ্রীষ্মেই প্রথমে পিক্সেল ফোনে এটি চালু করা হবে।

বাজারে ইতোমধ্যে বেশ কয়েক ধরনের ফোল্ডেবল ডিভাইস এসেছে। এবার এসব ডিভাইসের ফোল্ডিং স্ক্রিনের সুবিধা কাজে লাগিয়ে গেমারদের জন্য নতুন ফিচার এনেছে গুগল।

এই ফিচারের মাধ্যমে ফোল্ডেবল ডিভাইসের ওপরের অংশে গেম চলবে এবং নিচের অংশটি রূপান্তরিত হবে একটি ভার্চুয়াল গেমপ্যাডে। পাশাপাশি আলাদাভাবে ফিজিক্যাল গেমপ্যাড সংযুক্ত করার সুবিধাও থাকছে নতুন অ্যান্ড্রয়েডে।

হাই-ডেফিনিশন গেমিংয়ের সময় ফ্রেমরেট কমে যাওয়া বা ল্যাগের সমস্যা কমাতে উন্নত মেমোরি ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অপটিমাইজেশন ফিচার যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে গুগল।

গুগলের দাবি, নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে।

এর ফলে কোনো অ্যাপকে স্থায়ী অনুমতি না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন ব্যবহারের সুযোগ দেওয়া যাবে। একইভাবে, কনট্যাক্ট শেয়ার করার সময় পুরো ফোনবুক উন্মুক্ত না করে শুধু নির্বাচিত ব্যক্তিদের তথ্য শেয়ার করা সম্ভব হবে।

একটি উন্নত ‘ফাইন্ড হাব’ ফিচারও আনা হচ্ছে, যার মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনকে বায়োমেট্রিক্স (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) দিয়ে লক করা যাবে।

এতে কেউ যদি ফোনের পাসকোড জেনেও নেয়, তবুও সে ডিভাইসে প্রবেশ করতে বা ট্র্যাকিং বন্ধ করতে পারবে না।

এছাড়া পিন কোড অনুমানের সুযোগ সীমিত করা হয়েছে এবং ভুল পিন বারবার দেওয়ার ক্ষেত্রে অপেক্ষার সময় বাড়ানো হয়েছে। ফলে ডিভাইসটি অনুমানভিত্তিক আক্রমণ থেকে আরও সুরক্ষিত থাকবে।

পাশাপাশি ‘লাইভ থ্রেট ডিটেকশন’ আরও শক্তিশালী করা হয়েছে, যাতে সন্দেহজনক অ্যাপ ও প্রতারণার প্রচেষ্টা আরও কার্যকরভাবে শনাক্ত ও প্রতিহত করা যায়। একইসঙ্গে ‘অ্যাডভান্সড প্রোটেকশন মোড’ সম্প্রসারণ করা হয়েছে, যা জটিল ও উন্নত সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা দেবে।

বড় ফিচারের পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৭-এ আরও কিছু ছোটখাট পরিবর্তন থাকছে।

এর মধ্যে রয়েছে হোম স্ক্রিনে অ্যাপের নাম লুকানোর সুবিধা, গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা ভলিউম কন্ট্রোল, ডার্ক থিমে আরও কাস্টমাইজেশন সেটিংস, এবং সব অ্যান্ড্রয়েড ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোল সম্প্রসারণ।

নতুন অ্যাপ মেমোরি লিমিট যুক্ত করা হয়েছে, যাতে কোনো একটি অ্যাপ অতিরিক্ত র‍্যাম ব্যবহার করতে না পারে। গুগলের দাবি, এতে ডিভাইসের পারফরম্যান্স ও ব্যাটারির স্থায়িত্ব আরও উন্নত হবে।

এছাড়া নির্বাচিত কিছু হাই-এন্ড ডিভাইসে চলতি গ্রীষ্মের শেষ দিকে জেমিনাই ইন্টেলিজেন্স নামের একটি অন-ডিভাইস এআই ফিচার সেট পাওয়া যাবে। এই ‘অন-ডিভাইস’ এআই প্রযুক্তি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

তবে এতে ঠিক কী কী ফিচার থাকবে, তা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।

Popular

More like this
Related

সামাজিক মাধ্যমে অপতথ্য প্রচার নিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

গ্রামীণফোনের মুনাফা কমেছে, রবির বেড়েছে কীভাবে?

দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের আয় ও মুনাফা দুটোই...

জীবনের শ্রেষ্ঠ সময়টুকু মঞ্চের জন্য দিয়ে গেছেন আতাউর রহমান

দেশসেরা নাট্যদল নাগরিক নাট্যসম্প্রদায়-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন সদ্য...