অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা

Date:

রুনা লায়লা তার সংগীতজীবনের ৬২ বছর পূর্ণ করেছেন। তার এই বর্ণাঢ্য সংগীতযাত্রার উদ্‌যাপন হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে।

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন তিনি। আর মেলবোর্নে এটিই হতে যাচ্ছে তার প্রথম পরিবেশনা।

আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনি ছাড়াও পারফর্ম করবেন পিন্টু ঘোষ।

এরপর ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠেয় কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’।

এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, অনেক বছর পর আপনাদের গান শোনাতে আসছি অস্ট্রেলিয়ায়। ১ আগস্ট সিডনিতে ও ৮ আগস্ট মেলবোর্নে আপনাদের গান শোনাবো। অনেক, অনেক গান গাইবো আপনাদের জন্য। অনেক বছর পর দেখা হবে, কথা হবে—আপনাদের সঙ্গে।

আগামীকাল ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছেন রুনা লায়লা।

এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো একক সংগীতসন্ধ্যায় গান শোনান এ শিল্পী।

Popular

More like this
Related

জেতার পরও কোচের কঠোর সমালোচনা, জবাবে বেলিংহামের ব্যাখ্যা

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ইংল্যান্ড।...

আজ রাতেই ইসলামাবাদ যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ শুক্রবার রাতেই পাকিস্তানে পৌঁছাবেন।দেশটির...

শ্রীমঙ্গল প্রায় পর্যটকশূন্য: ছুটির দিনেও ৮০ ভাগ হোটেল রুমে নেই বুকিং

‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গলে ঈদের পর পর্যটকের ঢল নামাই স্বাভাবিক।...

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর...